চিতলমারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও প্রশাসানের সহযোগীতায় ৬জন নারীকে সেলাই মেশিন ও ৪ জনকে ১২হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বেতবতী মিস্ত্রীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপনা, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, শিক্ষা অফিসার মো: কামাল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান,উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন কান, মহিলা আ’লীগ সভানেত্রী হেলেনা পারভিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.