বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আ’লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টা উপজেলা আ’লীগ কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
আ’লীগ সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম,মহিলা আ’লীগ সভানেত্রী হেলেনা পারভীন, উপজেলা যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম, শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নোমান খান, ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবীন হীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ মুন্সি, তারা ফকির,যুগ্ম-সম্পাদক শামীম আনোয়ার বাবু,অবনী মোহন বসু, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, অলিউজ্জামান জুয়েল, চিতলমারী ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের সদস্য সচিব অহিদুজ্জামান পান্না, কলাতলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মিসাকাত হোসেন,চরবানিয়ারী ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রফুল্ল মহন্ত, হিজলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক লিটন কাজী, সন্তোষপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি হরেন্দ্রনাথ,সাধারন সম্পাদ রসুল মাঝি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.