বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়াতে আওয়ামীনেতা এম,এ খসরু আম্মেদের উদ্যোগে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দুপুর ২টা৩০মি: এ উপলক্ষ্যে এম,এ খসরু আহম্মেদের মার্কেট চত্বরে দোয়া, আলোচনা সভা ও দুস্তদের মাঝে খাবার বিতরন করা হয়।
বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক মো: জাহাঙ্গির আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, চিতলমারী বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সরদার, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী হেলেনা পারভিন,সম্পাদিকা সঞ্চিতা সাহা, বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগ সাবেক সাধারন সম্পাদক তারিকুল ইসলাম বিপ্লব,সেলিম রেজা প্রমুখ। দোওয়া পরিচালনা করেন মাওঃ নুরুল আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.