প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ণ
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালণ

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি শুরু হয়েছে।
এর অংশ হিসেবে আজ সকাল ৭:০০ টায় আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের শেখ রাসেল স্কয়ারে নবনির্মিত আওয়ামী লীগ অফিস চত্বরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
এ কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন দোয়া ও মোনাজাত, এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগ , যুবলীগ, শ্রমিক লীগ
মৎস্যজীবী লীগ, জাতীয় শ্রমিকলীগ, কোতোয়ালি থানা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী লীগ, পৌর আওয়ামী লীগ, যুব মহিলা লীগ শেখ রাসেল ক্রীড়া চক্র , স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন উক্ত সংগঠনগুলো গুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করে। বিকেলে এখানে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের উদ্যোগে শহরের একাধিক স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার ও প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজিব।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে একটি শোক রেলি শহর প্রদক্ষিণ করে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.