নড়াইলের লোহাগড়া ও কালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮টি অবৈধ চায়না জ্বাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে বড়দিয়া নৌ পুলিশ।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ১৬ আগষ্ট সকালে লোহাগড়া থানার ঘাঘা ও কালিয়ার বড়দিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জ্বাল জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জালের মালিকেরা পালিয়ে যায় বলে জানা যায়।
ফাড়ীর ইনচার্জ এসআই লোকমান হোসেন জানান, এই জালে ছোট ছোট মাছ আটকা পড়ায় অবৈধ ঘোষনা করেছে সরকার। তাই আমরা মধুমতি ও নবগঙ্গা নদীতে অভিযান করে এ জালগুলো জব্দ করে জনসম্মুখে পুঁড়িয়ে বাজেয়াপ্ত করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.