প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ
জাতীয় শোক দিবসে আলোচনা ও গনভোজ অনুষ্ঠানে এমপি শাজাহান খান

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গনভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রনালয়ের স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খান এম পি।
তিনি বলেন, বিএনপি বলেছে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত না করে আমরা ঘরে ফিরবো না,,, আর আমরা বলি পুনরায় শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী না বানিয়ে ঘরে ফিরবো না।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ বৈদ্য। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সিকদারের সার্বিক পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সংসদ স্থানীয় প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ খান,রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন সাহা, উপজেলা আওয়ামী লীগের নেতা ফরিদা হাসান পল্লবী, নারী নেএী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জননেতা লিতা কুদ্দুস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ মতিউর রহমান, সেক্রেটারি শেখ সাগর আহমেদ উজির,। উক্ত সভায় অংশ গ্রহণ করে ন আসাফো মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর কাওসার আলম মিঠু, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম ফেরদৌস হোসাইন, জেলা ছাত্রলীগ নেতা মোঃ সুজন হোসেন রিফাত প্রমুখ।
।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.