ভারতের কলকাতার স্বনামখ্যাত সাংস্কৃতিক সংগঠন "শ্রুতিঘর"এর আয়োজনে বিশিষ্ট আবৃত্তি শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়ের স্মরনে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে কলকাতার শ্যামবাজার সিরাম সভাঘরে শিল্পীর কবিতা আবৃত্তির মাধ্যমে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কবিতা আবৃত্তি করেন শ্রুতিঘর এর সংস্থার কর্ণধার সব্যসাচী পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী সেলিম দুরানি বিশ্বাস। লেখক ও চিত্রকর এস এম আলী আজগার রাজা (বাংলাদেশ)।
এসময় আরো উপস্থিত ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের সহধর্মিণী নন্দা চট্টোপাধ্যায়. সোমনাথ চট্টোপাধ্যায়ের কন্যা বাচিক শিল্পী সোমদত্তা চট্টোপাধ্যায়, বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা চন্দন মুখার্জি, বিশিষ্ট অভিনেতা ও বাচিক শিল্পী অনুপ ঘোষ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কেতকী প্রসাদ রায়, বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা কমল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী সুতপা সরকার সহ বিশিষ্ট গুণীজনের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.