নড়াইলের লোহাগড়ার ইতনা ইউপির দক্ষিন পাংথারচর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষ হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে একজন কে হত্যা করেছে। এদিকে প্রতিপক্ষের নিহতের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে অপর একজন বৃদ্ধ মারা গেছে।
নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব(৬৫) দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ হলেন একই গ্রামের মৃত রউফ মোল্যার ছেলে কেরামত মোল্যা(৭২)ঘটনাটি ঘটেছে উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ায়। পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের দক্ষিণ পাঙ্খারচর গ্রামের কাজীপাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্যার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার সময় উভয়পক্ষের মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম,আমীন সহ ৮/১০ জন মিলে হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। হত্যার খবর শুনে প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
এব্যাপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.