চিতলমারীতে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মো: আসমত হোসেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চিতলমারী উপজেলায় যোগদান করেন তিনি। ইতোপূর্বে তিনি ঢাকা জেলার বিভাগীয় কমিশনানের কার্যালয়ে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস এর মাধ্যমে তিনি প্রশাসনিক ক্যাডার হিসেবে সরকারি চাকুরীতে প্রবেশ করেন। তার নিজ জেলা কিশোরগঞ্জ।
নবাগত ইউএনও আসমত হোসেন চিতলমারীতে পৌছালে তাকে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও বিদায়ী ভারপ্রাপ্ত ইউএনও বেদবতী মিস্ত্রী,সকল অফিসের বিবাগীয় প্রদান নবাগত ইউএনওকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। তিনি সরকারি দির্দেশনা মোতাবেক উপজেলা বাসির উন্নয়ন ও সমৃদ্ধশালী চিতলমারী গড়তে সকল শ্রেনী- পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.