নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড কউিন্সিলর এহসান হাবিব তুফানের বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) রাতে পৌরসভার দক্ষিন নড়াইলের নিজ বাড়ি থেকে এসবঅস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপিস্থিতি টের পেয়ে কউিন্সিলর পালিয়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা ও ডিবির পুলিশ যৌথভাবে শহরের দক্ষিন নড়াইল গ্রামের ৭নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবিব তুফানের বাড়িতে অভিযান চালায়।
এসময় তুফান কাউন্সিলরের বসত ঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড ৭.৬৫ এম এম গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে। তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তুফান কাউন্সিলর বাড়ির দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, এ ঘটনায় নড়াইল সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ৷
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.