নড়াইলের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি শ্রীকান্ত বিশ্বাস (২৮) কে গ্রেফতার করেছে। সে নড়াইল সদর উপজেলার চরবিলা গ্রামের অনিক বিশ্বাস এর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(৩ সেপ্টেম্বর ) সকালে সদর থানার এসআই(নিঃ) সিরাজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর উপজেলার চরবিলার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি শ্রীকান্ত বিশ্বাস কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.