টুঙ্গিপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচন ২০২৩ সালের শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন মিল্টন । (০৭) সাত আগস্ট বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নির্ধারিত জুরি- বোর্ড এই নাম ঘোষণা করেন।
প্রাথমিক শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে কার্যকরী ও আনন্দদায়ক পাঠদান ও একজন কাব শিক্ষক হিসেবে যথাযথ ভূমিকা পালন করার জন্য টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে উপজেলার সকল বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত করেছেন।
শ্রেষ্ঠ কাব শিক্ষক মিল্টন রায় কাব স্কাউট আন্দোলনের একজন সদস্য।তিনি উপজেলা,জেলা ও আঞ্চলিক কাম্পুরিতে অংশগ্রহন করে বিজয় পতাকা অর্জন করেন।এ নিয়ে তিনি তৃতীয় বার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন।তার পিতা নারায়ন চন্দ্র রায় ছিলেন সপ্তপল্লী জোয়ারিয়া উচ্চ বিদ্যলয়ের একজন স্বনামধন্য শিক্ষক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.