নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের যোগানীয়া-ডুমুরীয়া-নলামারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহনের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
এ নির্বাচনে ৫২২ জন ভোটারের বিপরীতে ১০ জন পুরুষ ও ৩ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এবং কাষ্ট হয় ৪৮৭ ভোট। নির্বাচিতদের মধ্যে ২৪১ ভোট পেয়ে ৮ নং ক্রমিকের রকিব মোল্যা প্রথম, ২০৫ ভোট পেয়ে ৫ নং ক্রমিকের নাজমুল হক তারা দ্বিতীয়, ১৯৯ ভোটে ১ নং ক্রমিকের আকবার খান তৃতীয় ও ১৬৮ পেয়ে ৩ নং ক্রমিকের কামরুল শেখ চতুর্থ স্থান অধিকার করেছেন।
এ ছাড়া মহিলাদের মধ্যে ২ নং ক্রমিকের পারভীন সুলতানা ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সরাফত হোসেন এবং সহকারী হিসাবে কালিয়া পেয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শেখ শহিদুল ইসলাম ও পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর কবির দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.