"বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার" এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল ১১ টায় গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, ইউআরসি ইনস্ট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রি, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.