প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চিতলমারী উপজেলার সুরশাইল ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণসহ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তার কৃতিত্ব অর্জন করেণ।মানস তালুকদার দীর্ঘ দিন একটি পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।বর্তমানে তিনি চিতলমারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মোঃ শাহ আলম জানান, বিভিন্ন ক্যাটাগরিতে মনোনিত ব্যক্তি ও প্রতিষ্ঠান জেলার সার্বিক প্রাথমিক শিক্ষার মনোন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। বাগেরহাট জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতরা বিভাগীয় পর্যায়েও ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.