চিতলমারীর বীর মুক্তিযোদ্ধা ও (অবঃ) শিক্ষক আলীমুজ্জামান উকিল (৭২) মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ৯টা ১৫ মি: সময় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে---রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ কন্যাসহ অশংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলীমুজ্জামান উকিলের মরাদেহ দাফন করা হয়।এর আগে চিতলমারী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অর্নার প্রদান করেন।এরপর বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম, উপ-পরিদর্শক কিবরিয়া, উপ- পরিদর্শক জঞ্জয় মন্ডল, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্নি শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.