সারাদেশে প্রকাশিত পাঠকপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক আমাদের সময়ের ১৮ পেরিয়ে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমাদের সময়ের বাগেরহাট প্রতিনিধি সোহাগ হাওলাদারের সঞ্চালনায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আঃ বাকী সহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
এসময় বক্তারা দৈনিক আমাদের সময়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখতে ও পাঠকের কাছে যে জনপ্রিয়তা রয়েছে সেই সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.