নাটোরের লালপুরে নিজস্ব ব্রয়লার মুরগির খামারে ফ্যানের স্লুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার বরমহাটি গ্রামের নুকছার আলীর স্ত্রী।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শাহারা বেগমের বাড়িতে ব্রয়লার মুরগির খামার আছে। দুপুরে শাহারা বেগমের তার ব্রয়লার মুরগির খামারে ফ্যানের স্লুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বেসরকারী একটি হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.