নাটোরের সিংড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার আওয়াতায় বিনামূল্যে সার-বীজ বিতরণ এবং নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (০৮ অক্টোবর) উপজেলার অডিটরিয়ামে ৭ হাজার ১২০ জন কৃষকের মাঝে সার-বীজ এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১২ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার রোজী , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরানসহ সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ,আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপকারভোগীরা ।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭ হাজার ১২০ জন কৃষকের মাঝে গম,ভূট্রা,সরিষা, চিনা বাদাম, পেঁয়াজ, মুগ, মশুর এবং খেসারী বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.