গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফরের দ্বিতীয় দিনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১১ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এক বক্তব্যে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যে উন্নয়নের সুফল দক্ষিণ অঞ্চলের মানুষ ভোগ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোনাপাড়া থেকে রাজশাহী গামী ট্রেন রয়েছে কিন্তু টুঙ্গিপাড়া বাসীর একটা আবদার আমরা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকায় যেতে চাই।
এসময় গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব মনোযোগ সহকারে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের কথা শুনেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.