শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে পৌর এলাকার দুর্গা মন্দির কমিটির সমন্বয়ে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪৬ টা মন্দির ও মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। এছাড়াও ২১জন বিসর্জন কর্মীদের এই ক্ষুদ্র অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌর মেয়র ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক নম্বর প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর নাফিউ ইসলাম অন্তরসহ পৌর কাউন্সিলরবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যগন এবং মন্দির কমিটির সদস্যবৃন্দ।
নাটোর পৌরসভার আয়োজনে শ্রী শ্রীমন্ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে এই অনুদান বিতরণ করা হয়। ৪হাজার টাকা করে পৌরসভার ৪৬টি মন্দিরে এই অনুদান এবং ২১ জন বিসর্জন কর্মীদের গামছা ধুতি গেঞ্জি প্রদান করা হয়। মন্দিরের পুরোহিতদের একটা করে সেন্ট , রাধা কৃষ্ণের লকেট মালা এবং ফুলের শুভেচ্ছা সবাইকে দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.