নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ফারাজী আহম্মদ রফিক বাবন সভাপতি এবং যমুনা টেলিভিশনের নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের ৪০ জন সদস্য ভোট দেন।
দুপুরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শামিমা আক্তার জাহান। এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার এবং নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ। নির্বাচনে সভাপতি পদে ফারাজী আহম্মদ রফিক বাবন ২৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বাপ্পী লাহেড়ী ১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ১৭ ভোট পান। নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি পদে খবরপত্রের সাংবাদিক এনামুর রহমান চিনু, জুনিয়র সহ সভাপতি পদে যুগান্তরের সাংবাদিক শহীদুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসএটিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ পদে গাজী টিভির সাংবাদিক কামরুজ্জামান দেলোয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেয়ার বিজের সাংবাদিক তাপস কুমার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে নয়া শতাব্দীর সাংবাদিক এম এম আরিফুল ইসলাম, দফতর সম্পাদক পদে উত্তর কণ্ঠের মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য পদে জনদেশের এবিএম মোস্তফা খোকন, দুরন্ত সংবাদের আব্দুস শাকুর মধু, দীপ্ত টিভির সাহেদুল আলম রোকন এবং ঢাকা প্রতিদিনের গোলাম গাউস নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.