বাংলাদেশ কৃষকলীগ ধোপাখালী ইউনিয়ন শাখার সভাপতি মো: হুমায়ুন কবির মোল্লা (৫৮) ১৭ অক্টোবর আনুমানিক ভোর ৬.৩০ মিনিটের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)। তিনি ডেঙ্গুজ্বর সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ কৃষকলীগ কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর ধোপাখালী ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।বিবৃতি দাতারা হলেন সভাপতি বাংলাদেশ কৃষকলীগ কচুয়া উপজেলা শাখা শিকদার হাদিউজ্জামান হাদিজ,সাধারন সম্পাদক আ: সালাম মল্লিক সহ বাংলাদেশ কৃষকলীগ কচুয়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ও সভাপতি সম্পাদকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.