নড়াইলে এক ঘন্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারের মিষ্টি দোকানদার পরাণ কুন্ডু (৪০) কে প্রথমে পাগলা কুকুরটি কামড় দিয়েছে। এসময় আরও ৩/৪ জন কে কুকুরটি বাজারে কামড়ে পালিয়ে যায়। পরে চারিখাদা গ্রামে ডুকে সৈয়দ তাছিম বিল্লাহ (১২) নামের এক স্কুল ছাত্রের হাত কামড়ায়। একই গ্রামের আনজার মোল্যা (৫০)এর পা ও হাতের মাংশ কামড়ে ছিড়ে নেয়।আনজার মোল্যাকে যখন কুকুর কামড়াচ্ছিলো তখন তার স্ত্রী বেবী বেগম (৪০) দৌঁড়ে কুকুর কে ধাওয়া দিতে গেলে তাকে ও কামড় দেয়। তাৎক্ষণিক কুকুরের আক্রমনের আহতরা নড়াইল সদর হাসপাতাল এসে প্রাথমিক চিকিৎসা নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। এব্যাপারে নড়াইল সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলি বলেন প্রাথমিক ভাবে চিকিৎসা নেওয়া সকলেই আগামীকাল ৫ নভেম্বর দুপুর ২টার দিকে পুনরায় হাসপাতালে এসে ভ্যাক্সিন নেয়ার পরামর্শ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.