‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’প্রণয়ন ও বাস্তবায়নের আহবানের মধ্যদিয়ে নড়াইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি),নড়াইল জেলা শাখার উদ্যোগে কেককাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৮ নভেম্বর) সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইডিইবি’র জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, নডাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।
বক্তারা, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীদের আরো আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.