বাগেরহাটের ফকিরহাটে নাশকতা মামলায় মো. মাসুদ রানা আরিফ (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধনপোতা গ্রামের মো. আয়ুব আলী শেখের ছেলে অরিফের বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার মামলা হয়। মামলা নং-৯। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মো. মাসুদ রানা আরিফ ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত আরিফকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.