আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের নৌকার প্রার্থী চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।
এতে নৌকার মাঝি হয়েছেন, বাগেরহাট-১ (চিতলমারী - মোল্লাহাট- ফকিরহাট) আসনে জাতির পিতার ভ্রাতুষপুত্র শেখ হেলালা উদ্দীন,বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়,বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) আসনে খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বর্তমান বনও পরিবেশ উপমন্ত্রী হাবিবুর নাহার, বাগেরহাট-৪ আসনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকে দলের পক্ষ থেকে মনোনয়ন তালিকায় চুড়ান্ত হয়েছেন। এতে করে বাগেরহাট ৪টি আসনের ৩টিতে রয়েগেলেন পুরোনো সংসদ সদস্যরা।
আর মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ অমিরুল ইসলাম। এদিকে দলীয় প্রার্থী নিশ্চিত হওয়ায় জেলার ৯টি উপজেলার সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.