প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ
গোপালগঞ্জ ০৩ আসনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনয়ন ফরম জমা

আওয়ামী লীগের প্রার্থী হতে গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরা বুধবার বেলা ১ টায় সহকারী রিটার্নিং অফিসার মোঃ আল মামুনের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এসময়, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও শেখ পরিবারের মুরব্বি শেখ কবির হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম হোসেন,বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা ০২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল,বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নাজমা আক্তারসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.