একই রাতে পটুয়াখালীর কলাপাড়ায় অভিজাত ৯ টি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে পৌর শহরের সদর রোড ও নতুন বাজারে এ চুরির ঘটনা ঘটে।
এসময় চোরের সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কয়েক লক্ষ টাকা নিয়ে যায়। তবে ঠিক কি পরিমান টাকা চুরি হয়েছে সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি।
চুরি যাওয়া দোকানগুলো হালো সুবর্না বস্ত্রালয়, শাহী গার্মেন্টস, বাদশা লাইব্রেরী, নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন, সাহা কেবিন, নরেন্দ্র লাল সাহা এন্ড সন্স, কাজী ড্রাগ হাউজ ও নানু ট্রেডার্স। কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, চোর চক্রকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.