’স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ এই প্রতিপাদ্য নিয়ে মহান বিজয়ের মাস উপলক্ষ্যে নাটোরে জেলা ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় জেলার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সিরাজুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুজাতা সাহা, কোষাধ্যক্ষ সিমা ইসলাম, মহিলা সদস্য নাসিমা ইসলাম সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.