গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ ১৪ই ডিসেম্বর নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন,পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম ফোরকান বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.