চিতলমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন, বিশেষ আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয় ।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিকার (১৪ ডিসেম্বর) উপজেলার খড়ম খালী বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, নির্বাহী কর্মকর্তা মো: অসমত হোসেন, সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী, ওসি মো: একরাম হোসেন,উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়,উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম,এম মাহাতাবুজ্জামান, ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সিসহ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক,সাংবাদিক, সামাজিক ও, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণেহাজারও প্রদীপ প্রজ্বলন করা হয়। উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর)পাক হানাদার বাহিনী রাতের আধারেবুদ্ধিজীবিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবিদের হত্যা করে এদেশকে মেধা শূন্য করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.