নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তুলারামপুর বাজারে অভিযান চালিয়ে হিসাবুল ইসলামের জুতার দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী ইয়াসিন মোল্যা (২৫) কে পঞ্চাশ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের সাত্তার মোল্যার মেয়ের জামাই। তার নিজ বাড়ি মাগুড়া জেলার শালিখা উপজেলার বড়াইচরা গ্রামে।
পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল গোয়েন্দা শাখার এসআই(নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ তুলারামপুর বাজারে অভিযান চালিয়ে হিসাবুল ইসলামের জুতার দোকানের সামনে দাড়িয়ে থাকা ইয়াসিন মোল্যা (২৫) এর প্যান্টের পকেট তল্লাসী করে পঞ্চাশ পিস ইয়াবা উদ্বার করে। নড়াইল গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, আজ সোমবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.