ফকিরহাট উপজেলার সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ফকিরহাট কারামতিয়া মাদ্রাসার ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এবি এম আঃ মান্নান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুস্তাকীম বিল্লাহ,হাফেজ আমজাদ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মাও: বোরহানুজ্জামান, আমীনুল ইসলাম, সৈয়দ আব্দুর রাকিব, আবুল মাসুম, মহিদুল ইসলাম, মাওলানা ওবাইদুল্লাহ, সুফিয়া খাতুন, ফারহানা খাতুন, নুরজাহান খাতুন, সাইমা খাতুন এবং অভিভাবক সদস্য বাবলু শেখ, আঃ সামাদ, কামরুজ্জামান টুকু, শেখ হুমায়ুন কবির সহ মাদ্রাসায় অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীর অবিভাবক, মাদ্রাসা শিক্ষক, কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.