দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসনে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত পদপ্রার্থী শেখ আবুল কালাম আজাদ প্রচার প্রচারণা শুরু করার আগে টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা দোয়া-মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে, গোপালগঞ্জ ৩ আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ আবুল কালাম আজাদ বঙ্গবন্ধুর সমাধির ৩ নং গেটের দোকান সমূহতে পোস্টার ও লিফলেট বিতরণ করে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং দোকানদারদের কাছে তিনি তার আম প্রতীকে ভোট চান।
এসময় ন্যাশনাল পিপলস পার্টির অসংখ্য সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.