শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, বাগেরহাট
চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জয় গ্রুপের মালিক মজিবুর রহমান শামীমের মা আমেনা বেগম (৯০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ----- রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ( ২১ ডিসেন্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার সকাল ১০টায় তার নিজ গ্রাম উমাজুড়ি এম,এ গফুর হাফিজিয়া কওমি এতিম খানা মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আমেনা বেগম সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিয়া রহমান বিউটির শাশুড়ি আম্মা । তিনি ২ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, চিতলমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, সন্তোষপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রসুল মাঝি, সাধারন সম্পাদক হরেন্দ্রনাথ শিকদারসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.