শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে সুমি আক্তার(১৭) নামের এক কিশোরীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের অপদা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি মেয়েটি আত্মহত্যা করেছে। সুমি আক্তার ওই এলাকার আঃ হালিম শেখের মেয়ে। এঘটনায় থানায় একটি অপমৃতু মামলা হয়েছে।
মেয়েটির ভাই এমরান শেখ জানান, সবার অজান্তে শনিবার রাতের কোন একসময় তার নিজের সয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে সুমি আত্মহত্যা করে। সকাল সাড়ে ৮টার দিকে সুমিকে ঝুলানো অবস্থায় দেখে পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
থানার (ওসি) মোঃ একরাম হোসেন জানান,সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে সুমি আক্তার নামে একটি মেয়ের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন নির্ণয়ের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.