প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ
কচুয়ায় শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারনায় পথসভা ও গনসংযোগ

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন। ২৪ ডিসেম্বর রবিবার বিকেলে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়ন ও কচুয়া সদর ইউনিয়নের বিভিন্ন স্পটে গনসংযোগ ও নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরন করেন।
এ সময়ে সর্বস্হরের জনগনের সঙ্গে কুশল বিনিময় ও নৌকা প্রতীকে ভোট চান।এসময়ে তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি বাগেরহাটের বিভিন্ন চলমান উন্নয়নমূলক কর্মকান্ড সমাপ্তির জন্য নৌকায় ভোট দিয়ে আবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানান। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন,সহ সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন,ফরিদা বানু লুচি,সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু,মীর ফজলে সাইদ ডাবলু, সদস্য মোঃ ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সারোয়ার,কচুয়া উপজেলা সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম,মঘিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্যরা নেতৃবৃন্দ সহ স্হানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন স্হরের কর্মী-সমর্থক তার সঙ্গে ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.