এস এম শরিফুল ইসলাম নড়াইল
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি ও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী মিলটন মোল্যা কে ১০ হাজার টাকা করে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন এ জরিমান করেন। আদালত সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধিমালা অনুযায়ী কোন প্রার্থীর এক ইউনিয়নে একটার বেশি নির্বাচনী ক্যাম্প থাকতে পারবেন না। কিন্ত কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রাার্থীদের একাধিক অফিস (ক্যাম্প) থাকায় আচরণবিধিমালা ২০০৮ এর ১০ (ঘ) আইনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের প্রত্যেককে ১০ হাজার করে জরিমানা করা হয়।
দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় প্রার্থীদের জরিমানা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় প্রার্র্থীদের জরিমানা করা হয়েছে। নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত এ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.