এস এম শরিফুল ইসলাম নড়াইল ;
নড়াইলের নড়াগাতীতে "পাখি সুরক্ষায় স্থানীয় সচেতনতা সৃষ্টি" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে নড়াগাতী থানার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদের সভাপতিত্বে সেমিনারে পাখী না মারতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান। বক্তব্য ওসি বলেন, অরুনমা রিসোর্ট গলফ ক্লাব সারা বাংলাদেশের সম্পদ। এটাকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে এসব পাখিরা আমাদের দেশে আসে। তারা আমাদের মেহমান। তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। দেশের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা সহ প্রকৃতির সৌন্দর্য বর্ধনে বড় ধরনের অবদান রাখা পাখিদের রক্ষায় সকলকে কাজ করতে হবে।
রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহমেদ বলেন, পাখি আমাদের প্রকৃতিরই একটি অংশ। অনেকেই বুঝে কিংবা না বুঝে এই পাখি শিকার করছে৷ অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব শুধু আমাদের প্রতিষ্ঠান না। এটা আপনাদের সকলের। তাই পাখি শিকার বন্ধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এসময় ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব) এর ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.