স্টাফ রিপার্টার
বাগেরহাটের চিতলমারীতে ‘অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে পুলিশ দুই ইউনিয়ন পরিষদের সদস্যসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় একটি জিআর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি অমূল্য কুমার মন্ডল ওরফে পাগল (৬০), ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুল মোল্লা (৫০), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. এলাহী শেখ (৫০), শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি রাজেন্দ্র নাথ বাইন (৭২), হিজলা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. নাইম খাঁ (৪০), কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হারান চন্দ্র সরকার (৫৫), ও সন্তোষপুর ইউনিয়ন ছাত্রলীগের ৯ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মো. জাকির গাজী (২৩)।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের এসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার একটি জিআর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.