Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নি/ষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ/টক

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযমকে আটক করেছে থানা পুলিশ। রোববার বিকেল সোয়া ৫ টার দিকে নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

 

 

আটককৃত গোলাম আযম নিষিদ্ধ সংগঠন নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়ার ঝন্টুর ছেলে।

 

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। সে  প্রেক্ষিতে রোববার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করেছে।

 

 

সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, আটকের আজ বিকেলেই ছাত্রলীগের ওই নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।