Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাঘাটায় নিখোঁজের ৫ দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর স্থানীয় বিএনপি নেতা মুরাদজ্জামান সরকার (৭১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সাঘাটা ইউনিয়নের দক্ষিণ যোগীপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

 

পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, গত ১৬ আগস্ট সকালে মুরাদজ্জামান সরকার ইটাকুরি বাজারে যাওয়ার পর নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধান চালানোর পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে ২০ আগস্ট সকালে সাঘাটা ইউনিয়নের বুগারপটল চর এলাকায় কোলার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

 

সাঘাটা থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সুলতান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।