স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম জিহাদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জিহাদ উপজেলার মচন্দপুর গ্রামের জুলফিকার আলী শেখের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক দিবাকর, সহকারী উপ-পরিদর্শক আনিচুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক সজল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মচন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, আটককৃত জাহিদুল ইসলামকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.