জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন টিটিসি সাতক্ষীরার প্রশিক্ষক মেহেদী হাসান। একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআইও আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক, সৌদি আরব ফেরত আশাশুনির তাছলিমা খাতুন, সিঙ্গাপুর প্রবাসী আশাশুনির তরিকুল ইসলাম এবং বলাবাড়িয়ার রেমিট্যান্স যোদ্ধা ভগীরথ মণ্ডল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.