দুর্গাপুর (রাজশাহী) পতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে অপারেশন 'ডেভিল হান্ট' ফেজ-২, বি নামে অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত ও ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন (৪৭) একই ইউনিয়নের যুবলীগের ওয়ার্ড সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ( ৪৭), ঝালুকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান (৪৯) ও দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাওছার আলী (৩৭) ।
গ্রেফতারের তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার (ওসি) শফিকুল ইসলাম জানান, অপারেশন 'ডেভিল হান্ট' ফেজ-২ এর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.