মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে প্রতিবন্ধী শিশুদের মূল ধারার শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে শিক্ষা উপবৃত্তির কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিলনাতয়নে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালিব আলম, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী সুলতানা, মনিরামপুর প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান এবং সম্পাদক মোতাহার হোসেন। এছাড়া সহকারী সমাজসেবা অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সেমিনারে উপকারভোগী প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন এবং শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব ও সুবিধাসমূহ সম্পর্কে ধারণা লাভ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.