স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ফকির (৫৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আক্তার হোসেন ফকির উপজেলার চাচই গ্রামের মৃত সামাদ ফকিরের ছেলে ও জয়পুর ইউনিয়ন পরিষদের দু'’বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আক্তার হোসেন ফকির কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় দায়েরকৃত নাশকতার মামলায় জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে আটক করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.