স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব একরামুল হক শিকদারের স্ত্রী আলহাজ্ব ফিরোজা হক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া শিকদার বাড়িতে তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে ফিরোজা হক স্বামীসহ এক ছেলে ও দুই কন্যা সন্তান এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন মাগরিব নামাজ বাদ বড়বাড়িয়া নূরে মদিনা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.