গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে প্রান্তীক পর্যায়ে প্রচারণার উদ্দেশ্যে বরিশালের গৌরনদীতে ইমামদের সাথে মতবিনিময় সভা করেছে প্রশাসন।
শুক্রবার (২৬ ডিসেম্বর,২০২৫)বিকেলে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম।
সভায় বক্তব্য রাখেন প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল সহ অন্যান্যরা। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.